:
Breaking News

মানুষের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি সমর হাজরার

top-news

নিজস্ব প্রতিবেদন - তৃণমূলের চুরি দুর্নীতির কথা নয়,জিতলে তিনি কি করবেন মানুষের কাছে সেকথাই বলছেন জামালপুর বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত আইএসএফ সমর্থিত প্রার্থী সমর হাজরা।তিনি বলেন,"তৃণমূলের চুরি দুর্নীতি নিয়ে আমি বেশি কিছু বলবো না।মানুষ তাদের অভিজ্ঞতায় সব কিছু দেখছেন।এরা ইট,বালি,পাথর রাস্তা,পায়খানার টাকা,গরীব মানুষের আবাসনের টাকা,১০০ দিনের কাজের টাকা লুট করেছে।" তিনি প্রত্যয়ের সঙ্গে ঘোষণা করেন,"আমি সমর হাজরা বামফ্রন্ট সরকারের ২৫ বছরের এমএলএ ছিলাম।আমায় যদি কেউ চোর বলতে পারে আমি আমার প্রার্থী পদ প্রত্যহার করে নেব।" রবিবার বাহাদুরপুর এলাকায় নির্বাচনী প্রচারে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,"ক্ষমতায় এলে প্রথমেই মানুষের গণতন্ত্র ফিরিয়ে দেওয়া হবে।শিক্ষিত বেকার ছেলে মেয়েদের জন্য নতুন কলকারখানা তৈরি করতে হবে।প্রত্যেকটা পরিবারের একজন সদস্যের স্থায়ী চাকরির ব্যবস্থা করা হবে।ক্ষমতায় এলে আমরা নদীর ওপর দিয়ে পারাপারের সেতু তৈরি করবো।যা কিছু সুযোগ সুবিধা বহাল আছে,ভাতা চালু আছে সবটাই বহাল রেখে আরও কিছু টাকা বাড়ানো যায় কিনা তা আমাদের লক্ষ্য থাকবে। আমাদের লক্ষ্য হচ্ছে নতুন কলকারখানা তৈরি করা,নতুন প্রজন্ম যারা লেখাপড়া শিখছে তাদের কাজের দরকার।সেই কাজের ক্ষেত্র তৈরি করতে হবে।কৃষি ভিত্তিক শিল্প তৈরি করতে হবে এবং কৃষিজাত পণ্য আলু,ধান এর বাড়তি লাভ যাতে মানুষ পায় তার চেষ্টা করতে হবে।" তিনি আরও বলেন,"মানুষের গণতন্ত্রকে রক্ষা করা, জিনিসপত্রের আকাশ ছোঁয়া দাম কমানো এবং নতুন নতুন কলকারখানা তৈরি করার প্রকল্প হাতে নিতে হবে।একশো ইউনিট বিদ্যুৎ বিনা পয়সায় দেওয়া হবে এবং দুশো ইউনিট বিদ্যুৎ খরচ করলে অর্ধেক টাকা দিতে হবে।আমরা কোনো কিছু বাতিল করবো না, যাতে বাড়তি কিছু পাওয়া যায় তার ব্যবস্থা করবো।" রাজ্যে ক্ষমতায় এলে দু'দলের ঝগড়া আর টাকা খাওয়াখায়ির ফলে বন্ধ হয়ে যাওয়া একশো দিনের কাজকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলে জানান জামালপুর বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত আইএসএফ সমর্থিত প্রার্থী সমর হাজরা।খবর সোজাসুজি'র সম্পাদক ইসরাইল মল্লিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান,"জেতার ব্যাপারে আমি একশো শতাংশ আশাবাদী।আমি জামালপুর কেন্দ্র থেকে জিতবই।"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Category

Gallery

Tags

Social Media