উচ্চ মাধ্যমিকে চালু হচ্ছে সেমিস্টার পদ্ধতি
- Israil Mallick
- 06 Mar, 2024
২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই উচ্চ মাধ্যমিকে চালু হচ্ছে সেমিস্টার পদ্ধতি।এবার থেকে একাদশ শ্রেণিতে হবে দুটি সেমিস্টার ও দ্বাদশ শ্রেণিতে হবে দুটি সেমিস্টার।দু'বছরে মোট চারবার পরীক্ষা হবে।আজ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষা পদ্ধতি বদলের কথা বলা হয়েছে।২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে একাদশ শ্রেণিতে চালু হবে সেমিস্টার পদ্ধতি আর ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে দ্বাদশ শ্রেণিতে চালু হবে সেমিস্টার পদ্ধতি।

Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
