গুড়াপের দুলফায় আন্ডারপাস তৈরির দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের !
- Israil Mallick
- 06 Mar, 2024
ইসরাইল মল্লিক,গুড়াপ : হুগলির ধনেখালি ব্লকের গুড়াপের দুলফা মোড়ে জাতীয় সড়কে রাস্তা পারাপারের সময় প্রায় প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা।রাস্তা পারাপারের সময় দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যুও ঘটছে।গতকালই সাইকেল নিয়ে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় শেখ আলাউদ্দিন(৪৫) নামে দুলফার এক ব্যক্তির।ঘটনার প্রতিবাদে গতকাল মিনিট কুড়ি জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।আজকেও বিকেল তিনটে নাগাদ দুলফা-ভাস্তারা রাস্তায় দুলফা মোড়ে আন্ডারপাসের দাবিতে জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।গুড়াপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। গ্রামবাসীদের অভিযোগ,দুলফা মোড়ে আন্ডারপাসের দাবিতে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে আবেদন নিবেদন করলেও এখনও পর্যন্ত কোনো সুরাহা হয়নি।তাদের দাবি না মানলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা।

Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
