:
Breaking News

দুর্যোগের মুখে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার!সেবক এয়ারবেসে জরুরি অবতরণ!

দুর্যোগের মুখে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার!সেবক এয়ারবেসে জরুরি অবতরণ!

বিগত তিন দিন উষ্ণতা থাকলেও আজ সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার। সকালে বৃষ্টি নামে শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী এলাকায়। তবে এরপর কিছুক্ষণের জন্য আকাশ পরিষ্কার হয়ে যায়।আজ মুখ্যমন্ত্রীর সভা ছিল জলপাইগুড়ির অন্তর্গত ক্রান্তির চেকেন্দা ভান্ডাড়ী ময়দানে। দুপুরে সভা শেষ করার পর মুখ্যমন্ত্রী হেলিকপ্টার করে বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন।সকালে কিছুক্ষণ আকাশ পরিষ্কার থাকলেও আবারও দুপুরে বৃষ্টি নামে। এদিন শিলিগুড়িতে মাঝারি বৃষ্টিপাতের সংবাদ মিলেছে। বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর দুর্যোগের মুখে পড়ে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। মাঝপথে হঠাৎ বৃষ্টিপাত শুরু হওয়ার কারণে, পাইলট হেলিকপ্টারের মুখ ঘুরিয়ে পরিষ্কার আকাশের দিকে উড়ান শুরু করেন। তবে তলায় বৈকুন্ঠপুরের ঘন জঙ্গল থাকার কারণে অবতরণ করা সম্ভব হয়নি হেলিকপ্টারের।তবে কিছু সময়ের মধ্যে সেবকের এয়ারবেসে জরুরি অবতরণ করে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার।বাকি যাত্রা তিনি সড়ক পথেই করবেন বলে জানা গেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *