বিজেপি নেতা গণেশ চক্রবর্তীকেও আজ কাঁদতে হচ্ছে !
- Israil Mallick
- 26 Jul, 2026
যিনি ছিলেন তারকেশ্বরে পরিবর্তনের কান্ডারী আজ তাকেই কাঁদতে দেখছে তারকেশ্বরের মানুষ।তারকেশ্বরে যখন বিজেপির পতাকা ধরার লোক ছিল না তখন গণেশ চক্রবর্তী একাই দলের পতাকা কাঁধে নিয়ে ঘুরেছেন।আজ দল ক্ষমতায় এসেছে,দলে ভিড়ও বাড়ছে।কিন্তু যোগ্য সম্মান পাচ্ছেন না গণেশ চক্রবর্তীর মতো দলের পুরোনো কর্মীরা।পরিবর্তনের জামানায় গণেশ চক্রবর্তীর মতো পোড় খাওয়া বিজেপি নেতাকেও আজ কাঁদতে হচ্ছে,অপদস্থ হতে হচ্ছে,যা মোটেই ভালো লক্ষণ নয়।ছত্রিশ বছর নিঃস্বার্থভাবে পার্টি করার পর এটাই কি তার প্রাপ্য ছিল ? উঠছে প্রশ্ন।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *