:
Breaking News

কানানদী সংস্কারে ঠিক ঠাক হয়নি বলে অভিযোগ

কানানদী সংস্কারে ঠিক ঠাক হয়নি বলে অভিযোগ

পশ্চিমবঙ্গ সরকারের সেচ ও জলপথ দপ্তরের উদ্যোগে এবং বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় বর্ধমান ইরিগেশন ডিভিশন কর্তৃক ১৩১ কোটিরও বেশি টাকা ব্যয়ে জামালপুর থেকে সিঙ্গুর পর্যন্ত কানানদী সংস্কার হয়েছে,কিন্তু কাজ সেরকম হয়নি বলে অভিযোগ।অনেক জায়গাতেই নদীর মাটি নদীতেই রয়ে গেছে,পাড়ে আর পড়েনি। জামালপুরের মথুরাপুর,নারায়নপুর,গোহালদহ সহ একাধিক এলাকায় নদীর দু'পাশের মাটি জেসিবি দিয়ে একটু এদিক ওদিক করে দেওয়া হয়েছে বলে অভিযোগ,মাঝের মাটি সরানো হয়নি।একদম দায় সারা কাজ হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।একবছরও হয়নি কানানদী সংস্কার হয়েছে,কিন্তু এখনই নদীর মাঝে উঁচু জায়গায় আগাছা জন্মে গেছে,নদীর মাঝে গরু বাঁধা আছে।তাহলে বোঝাই যাচ্ছে কানানদী কেমন‌ সংস্কার হয়েছে‌ ! পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের গোহালদহ,মথুরাপুর এবং নারায়নপুর এলাকার ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *