:
Breaking News

'শ্রী' হীন পথশ্রী !.

top-news

'শ্রী' হীন পথশ্রী !এখনও ছ'মাসও হয়নি।তারমধ্যেই পথশ্রী রাস্তার হতশ্রী অবস্থা। হুগলির ধনেখালি ব্লকের গুড়াপ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পলাশী পেট্রোল পাম্প থেকে পলাশী মাঝি পাড়া যাবার আগে পর্যন্ত পিচ রাস্তার বর্তমান অবস্থা।এখনও ছ'মাসও হয়নি রাস্তাটি সাতাশ লক্ষেরও বেশি টাকা ব্যয়ে সংস্কার করা হয়েছে।পিচের ওপর পিচ হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, অভিযোগ। রাস্তার এই বেহাল দশা নিয়ে স্বভাবতই ক্ষোভ প্রকাশ করছেন এলাকাবাসী।এ বিষয়ে ধনেখালি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সৌমেন ঘোষ বলেন, "পথশ্রী প্রকল্পে রাস্তাটি জেলা পরিষদ থেকে হয়েছে।আমরা জেলা পরিষদকে বলব রাস্তাটি সরোজমিনে পরিদর্শন করে যাতে দ্রুত পুনরায় রাস্তাটি ঠিক করে দেওয়া হয় সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করতে।"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Category

Gallery

Tags

Social Media