:
Breaking News

প্রধান শিক্ষকের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

প্রধান শিক্ষকের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

হুগলি জেলার ধনিয়াখালি ব্লকের গুড়াপ থানার অন্তর্গত কংসারীপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্ধেন্দু শেখর ঘোষের বিরুদ্ধে ছাত্র ছাত্রী এবং অভিভাবকদের সঙ্গে অভব্য আচরণ এবং স্কুল চলাকালীন সময়ে পরকীয়ার অভিযোগ পার্শ্ববর্তী এক মহিলার সঙ্গে।প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে উত্তাল কংসারীপুর।ভয়ে দীর্ঘদিন স্কুলে অনুপস্থিত থাকার পর আজ হঠাৎ স্কুলে উপস্থিত হয়ে উপস্থিতির খাতায় সই করতে গেলে বাধা দেন অভিভাবকরা।নিমেষেই উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি।ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত প্রধান শিক্ষককে জনরোষের হাত থেকে উদ্ধার করে গুড়াপ থানার পুলিশ।কংসারীপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সরানোর দাবিতে ইতিমধ্যেই গুড়াপ সার্কেলের স্কুল পরিদর্শকের কাছে অভিযোগ জমা পড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।যদিও সব কিছু জেনে শুনেও হাত গুটিয়ে বসে আছেন ব্লক এবং জেলা শিক্ষা দপ্তরের কর্মকর্তারা।প্রশ্নের মুখে শিক্ষা বন্ধু এবং স্কুল পরিদর্শকের ভূমিকা।এ বিষয়ে জানতে চেয়ে গুড়াপ সার্কেলের স্কুল পরিদর্শক গৌরব মিশ্র'র সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।প্রায় আড়াই মাস হতে চললো,গ্রামবাসীদের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পরও এখনও পর্যন্ত কেন অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়নি ? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *