:
Breaking News

রায়গঞ্জে হোটেল-রেস্তোরাঁয় যৌথ পরিদর্শন,খাদ্য নিরাপত্তায় প্রশাসনের কড়া নজর

রায়গঞ্জে হোটেল-রেস্তোরাঁয় যৌথ পরিদর্শন,খাদ্য নিরাপত্তায় প্রশাসনের কড়া নজর

সাধারণ মানুষের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করতে রায়গঞ্জ শহরে যৌথভাবে পরিদর্শন অভিযান চালাল প্রশাসন ও বিভিন্ন দফতর।শুক্রবার রায়গঞ্জ মহকুমার এসডিও-র নেতৃত্বে রায়গঞ্জ থানার পুলিশ,রায়গঞ্জ পুলিশ জেলার ডিইবি টিম,এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং ফুড সেফটি দফতরের আধিকারিকরা শহরের বিভিন্ন হোটেল,রেস্তোরাঁ ও খাবারের স্টলে অভিযান চালান।অভিযানে বিভিন্ন খাবারের দোকান ও রেস্তোরাঁয় খাদ্য নিরাপত্তা এবং স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্ধারিত নিয়ম মানা হচ্ছে কি না,তা খতিয়ে দেখা হয়।খাবার তৈরি ও পরিবেশনের ক্ষেত্রে পরিচ্ছন্নতা বজায় রাখা হচ্ছে কি না,সেই বিষয়েও নজর দেন আধিকারিকরা।পাশাপাশি হোটেল ও রেস্তোরাঁর মালিক এবং কর্মীদের খাদ্যে ভেজাল রোধ,নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতন করা হয়।খাদ্য প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে কোনও ধরনের গাফিলতি যাতে না হয়,সে বিষয়েও সতর্ক করা হয়েছে।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে,ভেজালমুক্ত ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে খাদ্য নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই ধরনের অভিযান চালানো হচ্ছে।ভবিষ্যতেও খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিয়ে নজরদারি অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *